1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ঢাকা-পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৮০ Time View

ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাকচাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা। নিহত আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদের ছেলে।

তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে।

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে ভ্যানচালক মোজাম্মেল যাত্রী নিয়ে কাশিনাথপুর বাজারে আসেন। নিজগ্রামে ফেরার পথে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক প্রথমে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয় এবং দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মৃত্যু হয়।

এতে কিছু সময়ের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব নাহলেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরা দেহটিকে থানায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT