1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

মালযশিযা সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে সহযোগিতা করবে বাংলাদেশ

BanglarAkash desk
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭১ Time View

সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তারা উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের আরও তদন্ত বা ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বাংলাদেশ আবারও সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT