1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

আলফাডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল স্কুল ছাত্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৮৫ Time View
আনোয়ার জাহিদ, আলফাডাঙ্গা থেকে।।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুল্লাহ ফকির (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে একইদিন সকাল সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর-শিরগ্রাম সড়কের জয়দেবপুর ঈদগাহ এলাকায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ আব্দুল্লাহ মারাত্মক আহত হয়।
নিহত আব্দুল্লাহ ফকির বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম ফকিরের ছেলে। তিনি আলফাডাঙ্গার বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মৃত আমিনুল ইসলাম ফকির প্রায় ৮ বছর আগে স্ত্রী, এক ছেলে আব্দুল্লাহ ও দুই মেয়ে রেখে মারা যান। তারপর থেকে মা ও দুই বোনকে নিয়ে ছোট আব্দুল্লাহর সংসার মোটামুটি ভালোই চলছিল। শনিবার সকালে শিক্ষার্থী আব্দুল্লাহ ফকির মোটরসাইকেলযোগে বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকায় যায়। সেখান থেকে দ্রুত মোটরসাইকেল নিয়ে ফেরার পথে আলফাডাঙ্গার জয়দেবপুর-শিরগ্রাম সড়কের জয়দেবপুর ঈদগাহ’র সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বুকে মারাত্মক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়।
স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকায় নেওয়ার পথে পুকুরিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়। তবে তিনি উশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মৃত আব্দুল্লাহর প্রতিবেশী চাচাতো ভাই আসলাম মোল্যা জানান, তাদের পরিবারের কোন অভিযোগ নাই।শনিবার বাদ আসর ধোপাপাড়া আশরাফুল উলুম গোরস্থান মাদ্রাসায় জানাজা শেষে তার লাশ দাফন করা হবে। বিষয়টি ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলামকে জানানো হয়েছে।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, এ দূর্ঘটনার ব্যাপারে আমাদের কেউ জানাইনি বা কেউ অভিযোগ নিয়ে আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT