1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩৮৮ Time View

করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে।

 শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জানা গেছে, সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এরপর হবে তার ফিটনেস টেস্ট। সেখানে উত্তীর্ণ হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, প্রথম টেস্টে সাকিবকে খেলানো হবে কিনা।

তিন দিন আগে কোভিড–১৯ পজিটিভ হন দেশসেরা এ অলরাউন্ডার।

ছুটি কাটিয়ে গত ১০ মে সকালেই দেশে ফিরেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল আসে অলরাউন্ডারের।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেদিন বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  যে কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর মধ্যেই বন্দরনগরীতে পৌঁছেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরে এলে খেলা হয়নি টেস্ট।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT