1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৬৫ Time View

ফরিদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন!

বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় হামলার ঘটনাটি ঘটে। দীর্ঘদিনের আর্থিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাকে পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে রাজুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT