1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

২০২৬ বিশ্বকাপ: শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের মুখোমুখি কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চলমান ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর শেষ ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ১৬ দলের তালিকা। কানসাস সিটিতে ঘানাকে ১-০ গোলে হারিয়ে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেয় কলম্বিয়া। এর মধ্য দিয়ে নতুন ফরম্যাটের ৪৮ দলের আসর থেকে টিকে থাকল ১৬টি দল।

রাউন্ড অব ৩২ পর্ব শেষে বিদায় নিয়েছে মোট ১৬টি দল। এবার শুরু হচ্ছে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ধাপ—রাউন্ড অব ১৬, যেখানে প্রতিটি ম্যাচই হবে টিকে থাকার লড়াই।

সূচি অনুযায়ী, আজ (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে কানাডা মুখোমুখি হবে মরক্কোর। একই দিন আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৩টায়।

আগামী ৭ জুলাই শেষ হবে এই রাউন্ডের লড়াই, যেখানে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

রাউন্ড অব ১৬-এর পূর্ণাঙ্গ সূচি

  • ৪ জুলাই, রাত ১১টা: কানাডা বনাম মরক্কো (হিউস্টন স্টেডিয়াম)
  • ৪ জুলাই, রাত ৩টা: ফ্রান্স বনাম প্যারাগুয়ে (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)
  • ৫ জুলাই, রাত ২টা: ব্রাজিল বনাম নরওয়ে (নিউজার্সি স্টেডিয়াম)
  • ৬ জুলাই, ভোর ৬টা: মেক্সিকো বনাম ইংল্যান্ড (মেক্সিকো সিটি স্টেডিয়াম)
  • ৬ জুলাই, রাত ১টা: পর্তুগাল বনাম স্পেন (ডালাস স্টেডিয়াম)
  • ৭ জুলাই, ভোর ৬টা: যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (সিয়াটল স্টেডিয়াম)
  • ৭ জুলাই, রাত ১০টা: আর্জেন্টিনা বনাম মিসর (আটলান্টা স্টেডিয়াম)
  • ৭ জুলাই, রাত ২টা: সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (বিসি প্লেস)

এই রাউন্ডের ম্যাচগুলো থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া আটটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT