1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

হাম নিয়ন্ত্রণে সরকার সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী দায়রা জজ আদালত-৩-এ একটি হত্যা মামলায় হাজিরা শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, হামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হয়েছে এবং সে সময় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, যা থেকে ছোট-বড় কেউই বাদ পড়েনি। তিনি উল্লেখ করেন, তিনি যে মামলায় হাজিরা দিয়েছেন, সেটি ২০০৪ সালে বাগমারা থানায় দায়ের করা একটি হত্যা মামলা।

তিনি আরও অভিযোগ করেন, ২০০৪ সালের ওই ঘটনার মামলায় হয়রানির উদ্দেশ্যে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তাকে আসামি করা হয়। পরে মামলাটি উচ্চ আদালতে স্থগিত থাকলেও সম্প্রতি জেলা দায়রা জজ আদালতে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

হুইপ জানান, মামলার রায় আগামী ৭ এপ্রিল ঘোষণা করা হবে। মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের মোট ৫৬ জন নেতাকর্মী আসামি হিসেবে রয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT