1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হঠাৎ যুক্তরাষ্ট্রে শাকিব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। বাকি অংশের শুটিং শেষ করতে হঠাৎ যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউড সুপারস্টার।

শুক্রবার রাত ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই তারকা।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। এ যাত্রায় তার সফরসঙ্গী ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

হিমেল আশরাফ জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন তারা। আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT