1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে বিরতিতে স্বাগতিক কানাডার বিপক্ষে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রশংসায় ভাসছেন ডিজে সঞ্জয় মিরকাদিম আড়তে চড়া দামে ইলিশ, ক্রেতাদের মধ্যে অসন্তোষ ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিয়াম-পূজার ‘শান’ এবার প্যারিসে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৯২ Time View

সিয়াম-পূজার দর্শকদের জন্য সুখবর। ঈদের আগে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযোগে মুক্তি পাওয়ার এই জুটির ছবি ‘শান’ এবার মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ আগামীকাল শুক্রবার থেকে প্যারিসের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে প্রদর্শন করা হবে।

ফ্রান্সে সিনেমাটি পরিবেশন করছে দেসি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার  রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের সাড়া পেলে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT