1. admin@banglarakash.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল প্রাইভেটকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখলে কমেছে সিগারেটের প্রকৃত দাম মেহেরপুরের গাংনীতে অ্যানথ্রাক্সের প্রকোপ, চলতি বছরে আক্রান্ত ৪১৩ জন ফরিদপুরে গ্রামীণ ঐতিহ্যের টানে নদীর বুকে জমজমাট ভেলা ও চাড়ি বাইচ সালথায় অবৈধভাবে সার পরিবহনের দায়ে ডিলারের জরিমানা র‍্যাগিং প্রতিহত করায় ইবি শিক্ষার্থীকে বয়কট ও মারধরের অভিযোগ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে সিরাজদীখানে ১৫ পরিবার ঝুঁকিতে মধুখালীতে ৮ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্বে চাচাকে পিটিয়ে হত্যা ফরিদপুরে কলেজছাত্রকে ট্যাটা দিয়ে জখম করার ঘটনায় তরুণ গ্রেপ্তার

সালথায় অবৈধভাবে সার পরিবহনের দায়ে ডিলারের জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View
BCIC-Dealer-Fined-For-Irregularity-Saltha
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের সালথায় সার ব্যবস্থাপনায় অনিয়ম ও পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনায় অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট বিসিআইসি মূল ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কানাইপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ:

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারস্থিত দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু নির্ধারিত গন্তব্য গোড়দিয়ার পরিবর্তে সারগুলো অন্য কোনো উদ্দেশ্যে কানাইপুরের দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় প্রশাসন।

অভিযানকালে ২৪ বস্তা সার বোঝাই নসিমনটি আটক করা হয়। এ সময় চালক এরশাদের কাছে সার পরিবহনের সপক্ষে কোনো ধরনের বৈধ চালান বা রশিদ পাওয়া যায়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট ডিলার সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া বক্তব্যে নানাবিধ অসংগতি পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের কঠোর হুশিয়ারি:

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘কৃষকদের জন্য সরকারের বরাদ্দকৃত সার ন্যায্যমূল্যে ও সঠিক ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT