1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত! অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোন সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু! সারাদেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৯৪ অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস: ডারউইন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একক আধিপত্য লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ পুনর্বহালের আশ্বাসে স্থগিত জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস: ১৬ জন উদ্ধার, এখনো আটকে ৩ শ্রমিক নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

সারাদেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৯৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
হাসপাতালের শিশু ওয়ার্ড বা স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত; গত ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ নিয়ে চারজনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮৯৪ জনে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাম ও হামের উপসর্গজনিত রোগে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত হয়ে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামজনিত রোগে ৭৯৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১৮৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি আরও ৯৭২ জন সন্দেহজনক হামের রোগী চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT