1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০৮ Time View
"নিহত সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর ছবি।"

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

সাভারে পুলিশি অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশী (২৯)-র মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত সম্পর্কের জের ধরে রংপুরের পীরগঞ্জ এলাকার শাহরিয়ার কবির সৌমি নামের এক তরুণ একটি মেয়েকে নিয়ে সাভারে তার মামা মনোয়ারুলের বাসায় ওঠে। এ বিষয়ে মেয়েটির পরিবার পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে পীরগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতা নেয়। বৃহস্পতিবার রাতে যৌথ দলটি মনোয়ারুলের বাসায় অভিযানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তরুণ ও মেয়েটি আগেই কেটে পড়ে। এ সময় পুলিশ উপস্থিত হলে মনোয়ারুল ছাদে পালানোর চেষ্টা করেন।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ মনোয়ারুলকে লক্ষ্য করে ধাওয়া দিলে তিনি ছাদ থেকে পড়ে যান। ঘটনার পর পুলিশ দ্রুত স্থান ত্যাগ করলে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানে থাকা পীরগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মন জানান, তারা বাসায় গিয়ে শুধু মনোয়ারুলের এক আত্মীয় ও তার স্ত্রীকে পান। এর কিছুক্ষণ পরেই বিকট শব্দ শুনে নিচে গিয়ে এক তরুণকে পড়ে থাকতে দেখা যায়।

এদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম দাবি করেন, মূল অভিযানটি চালিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ এবং সাভার থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করছিল। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT