1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯ ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ

শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জুলাই-আগস্টের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের সাজার আপিল ৭ মাস পার হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। একই ধরনের আরও কয়েকটি মামলার আপিল কার্যক্রমও থমকে আছে বলে জানা গেছে।

আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল ৩০ দিনের মধ্যে দায়ের এবং ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এসব মামলার আপিলের শুনানি শেষ হয়নি।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানিয়েছেন, আপিল শুনানির জন্য এখনো প্রসিকিউশনের প্রস্তুতি সম্পন্ন হয়নি। ফলে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

গত বছরের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন মৃত্যুদণ্ডের সাজা বাড়ানোর আবেদন করে আপিল করে। তবে দীর্ঘ সময় পার হলেও সেই আপিলের শুনানি শুরু হয়নি।

প্রসিকিউশন জানায়, আপিল এখনো শুনানির জন্য প্রস্তুত নয় বলে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের সময়সীমা থাকলেও এটি নির্দেশনামূলক (ডাইরেক্টরি) বিধান, বাধ্যতামূলক নয়। ফলে সময় পেরিয়ে গেলেও আপিল বাতিল হবে না।

এদিকে একই ঘটনায় দায়ের হওয়া আরও কিছু মামলা—যেমন চাঁনখারপুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর মামলার আপিল কার্যক্রমও আটকে আছে।

অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত আরও কয়েকটি মামলায় রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে রায় ঘোষণার অপেক্ষা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT