1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯ ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ঝালকাঠি জেলায় ডেঙ্গুর সংক্রমণ দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা শহরের ৭টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলায় দুই শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এভাবে আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

সদর হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের বেশির ভাগই শহরের ওই ঝুঁকিপূর্ণ ৭টি এলাকার বাসিন্দা। এলাকাগুলোতে জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতিকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায় এবং নর্দমা পরিষ্কার না থাকায় মশার বংশবিস্তার বাড়ছে। পৌরসভার কার্যকর মশক নিধন কর্মসূচি না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও তারা দাবি করেন।

একজন বাসিন্দা জানান, শহরের বিভিন্ন খাল ও ড্রেন ময়লা-আবর্জনায় ভরে থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে।

তবে ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর বলেন, বর্তমানে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ঝালকাঠি পৌরসভার মোট জনসংখ্যার বড় অংশই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাস করে, যা ডেঙ্গু পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT