1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

শুটিং দেখতে এসে অভিনয়ে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৭২ Time View

দেশের অভিনয় জগতের জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। টিভি নাটক, সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম; তিন মাধ্যমেই তার আলাদা দাপট। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে পুবাইলে বাবার শুটিং দেখতে এসেছিলেন। এরপর হঠাৎ সিদ্ধান্তে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। হয়ে গেলো তার অভিনয়ের যাত্রা।

ছেলের অভিনয়ে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন ‘মনপুরা’ খ্যাত তারকা। তিনি বলেন, ‘শুদ্ধ’র জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো। ব্যাপারটা আহা মরি কিছু নয়। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মাও ছিল। ইম্প্রোভাইজড ছোট ছোট চার–পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। অভিনয় করছে।’

ছেলের অভিনয় ইচ্ছে আছে বলে চঞ্চল চৌধুরী লেখেন, ‘শুদ্ধ’র যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে তারপর তো অভিনয় করতে হবে। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো।

শুদ্ধ’র বয়স এখন ১২ বছর চলছে, ক্লাস সিক্সে পড়ে বাংলা মাধ্যমে। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।’

জানা গেছে, ঈদ উপলক্ষে নতুন একটি নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এর নাম ‘সুশীল ফেমেলি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে চঞ্চলের সঙ্গে আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, সৌম্য ও দিব্য।

এই নাটকেই ছোট একটি দৃশ্যে অভিনয় করেছে চঞ্চলের ছেলে শুদ্ধ। গাজী টিভির ঈদ আয়োজনে নাটকটি দেখা যাবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT