1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

শঙ্কায় এশিয়া কাপ!

বাংলার অকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭৮ Time View

এশিয়া কাপের পরবর্তী আসর আগামী ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা রয়েছে তবে দেশটির চলমান অর্থনৈতিক মহা বিপর্যয়ের কারণে আসরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে

 শ্রীলঙ্কার আর্থিক সংকট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ অসন্তোষের মাঝে এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা

শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে কি না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

জয় শাহ বলেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত  শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুম্বাই আসবেন। সেদিন এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।

সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে সক্ষম নয়। কারণ দেশটি সব দিক দিয়ে এমন ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মাঝে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প আয়োজক দেশ নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। সুতরাং আপাতত ঝুলেই রইল এশিয়া কাপের ভাগ্য

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT