1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন নিয়ে বলিউডের নতুন ছবি, মুক্তি ২৭ মে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫০৩ Time View

কথায় আছে, ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ। এ কথাটির যেন আরও একবার প্রমাণ দিলো রাশিয়া–ইউক্রেন–যুদ্ধ। যুদ্ধ চলাকালীনও ইউক্রেনীয় সেনাদের প্রেম থেমে থাকেনি। যুদ্ধের মধ্যেই ইউক্রেনে একাধিক জুটির বিয়ে দেখেছে বিশ্ববাসী।

আর এবার এ রকম গল্প নিয়েই বলিউডে নির্মিত হয়েছে নতুন ছবি। ছবির নাম দেওয়া হয়েছে ‘লাভ ইন ইউক্রেন’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন মুম্বাইয়ের পরিচালক নীতিন কুমার গুপ্ত।

এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিকের। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা। এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প নিয়ে ছবির গল্প এগিয়েছে।

ছবিটি নিয়ে এর প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভালোবাসা ফিরিয়ে আনবে এই ছবি, এমনটাই প্রত্যাশা করছেন ছবির প্রযোজক।

ছবির পরিচালক বলেন, যুদ্ধের ফলে ইউক্রেনের অবস্থা এখন ভয়াবহ। তবে এই ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।

ছবির কলাকুশলীদের পরিকল্পনা অনুযায়ী, এই ছবি ইউক্রেনেও মুক্তি পাবে। আর ছবিটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন সিনেমাপ্রেমীরা। আগামী ২৭ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। প্রায় দুই মাস ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। এরই মধ্যে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন বহু ইউক্রেনীয়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT