1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ফরিদপুরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ কানাইপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পবিত্র হজের ১৪৪৭ হিজরির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় অবস্থানের মাধ্যমে। আজ ৮ জিলহজ, মিনার তাঁবু নগরীতে লাখো মুসল্লির ‘লাব্বাইক’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

হজের নিয়ম অনুযায়ী, আজ দিনভর ও রাতভর হাজিরা মিনায় অবস্থান করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন।

মক্কার মসজিদুল হারাম থেকে ইহরাম পরিধান করে হাজিরা মিনার উদ্দেশে রওনা হয়ে সেখানে অবস্থান নিয়েছেন। মিনার বিস্তীর্ণ এলাকায় এখন ইবাদত ও প্রার্থনার পরিবেশ বিরাজ করছে।

হাজিরা নিজ নিজ তাঁবুতে অবস্থান করে কুরআন তিলাওয়াত, দুরুদ শরিফ পাঠ এবং নফল ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করছেন। হজের এই ধাপকে আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও ত্যাগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়।

আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন, যা হজের অন্যতম প্রধান রোকন হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT