1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

রোববার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. ওহিদুজ্জামান এ চার্জশিট দাখিল করেন। পরে মামলাটি ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমের জন্য স্থানান্তর করা হয়।

চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার স্বামী-স্ত্রী হলেও তাদের সম্পর্ক শুরু হয় পরকীয়া থেকে। সোহেল রানা পল্লবীর একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন, যেখানে পাশের রুমে অন্য ভাড়াটিয়ারা বসবাস করতেন।

ঘটনার দিন (১৯ মে) সকালে শিশু রামিসা বাইরে বের হলে তাকে ডেকে নিয়ে নিজের কক্ষে নিয়ে যায় সোহেল। পরে সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

চার্জশিটে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর মরদেহ গুমের চেষ্টা করা হয় এবং লাশের বিভিন্ন অংশ বিকৃত করা হয়। এ সময় স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধে সহযোগিতা করেন বলে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর সোহেল গ্রিল কেটে পালিয়ে যায় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এর আগে শিশুটির মরদেহ উদ্ধার হলে তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT