1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

মাকে দেখতে গিয়ে সাইক্লোনের কবলে আমির খান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ Time View

সাইক্লোন মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টি, ঝড় আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা। দুর্যোগপূর্ণ বৈরি আবহাওয়ায় চেন্নাইয়ে অসুস্থ মায়ের কাছে অবস্থান করছিলেন বলিউড স্টার আমির খান।

এরপর সেখানেই বন্যার কবলে আটকা পড়েন এই অভিনেতা। মঙ্গলবারএক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিগজাউমের প্রভাবে সৃষ্ট ঝড় ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের অন্তত ২৫টি গ্রাম। বন্যার কবলে আটকে পড়েছিলেন আমির। সাথে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। সেই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করতে ডাকা হয় একদল উদ্ধারকর্মীদের। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হয় তাকে। নৌকায় আমিরের সাথে ছিলেন বিশালও।

তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। ইতোমধ্যে অভিনেতাকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

উল্লেখ্য, সাইক্লোন মিগজাউমের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এরইমধ্যে ১৫ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এখনও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সাগরে। নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় বেশ কিছু এলাকা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT