1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

মাকে ঘিরে শিরীন শিলার অন্যরকম স্বপ্ন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৯৮ Time View

চিত্রনায়িকা শিরীন শিলা বাংলাদেশের সিনেমা অঙ্গনে আজ যে অবস্থানে এসেছেন তার পুরোটা কৃতিত্বই মা রাজিয়া খাতুনের। আর এ কথা অনায়াসে স্বীকার করেন শিরীন শিলা। হয়তো অনেকের সঙ্গেই নানান কারণে মতের অমিল হয়, নানান বিষয়ে ঝগড়া হয়। মন খারাপ হয়, দূরত্ব বাড়ে সম্পর্কে। কিন্তু মায়ের সঙ্গে অভিমান বা ঝগড়া হলেও দূরত্ব বাড়ে না। বরং শিরীন শিলার ভাষ্যমতে মায়ের প্রতি আদর ভালোবাসা, শ্রদ্ধা তখন আরো বেড়ে যায়।

শিক্ষাজীবনে শিরীন শিলা অনার্সে, মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র মায়ের কারণেই। মা সব সময় অনুপ্রেরণা দিতেন, সাহস দিতেন। আর এ কারণেই শিলা শিক্ষা জীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছেন শিরীন শিলা।

নিজের পেশাগত জীবনের ব্যস্ততা, ব্যক্তি জীবনের ভালোলাগা মন্দলাগা, সবকিছুর পরও মায়ের জন্য শিলার আলাদা সময় থাকে। মাকে সুখী করা, মায়ের স্বপ্নপূরণ করাতেই ব্যস্ত তিনি। গত মা দিবস উপলক্ষে শিরীন শিলা প্রথমবার মাকে নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। তখন মাকে ঘিরে তার স্বপ্নগুলোর কথা বলছিলেন।

শিরীন শিলা বলেন, আম্মুর কারণেই আমি আজকের শিরীন শিলা। আম্মু আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন, নিজের দিকেও কখনো মনোযোগ দিতে পারেননি। আব্বু মারা যাবার পর যেন আরো কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু আমি সাহস নিয়ে সংসারের হাল ধরেছি। আম্মুকে আমি কিছুই দিতে পারিনি। তাই আম্মুকে নিয়ে আমার একটিই স্বপ্ন, তার নামে যেন আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দানক করেন, আমাকে সেই সামর্থ্য দেন। আমার বিশ্বাস আম্মুকে ঘিরে আমার সেই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন পূরণ হবে এবং আম্মুই সেই এতিমখানা উদ্বোধন করবেন। সবাই আমার জন্য, আমার আম্মুর জন্য, পরিবারের সবার জন্য দোয়া করবেন।

এদিকে শিরীন শিলা অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’, চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪-৩’ এর রাত’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’ ও সাখাওয়াত হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT