1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযান: সাড়ে ৬ লাখ টাকার উইনসেরেক্সসহ আটক ২ দুদকের নোটিশ জারি: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও স্ত্রীর ৩ কোটি টাকার সম্পত্তি অনুসন্ধানাধীন ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো

ভোলায় লঞ্চের দড়ি ছিঁড়ে দুই যাত্রী আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকা-মুখী এমভি তরঙ্গ-৭ লঞ্চের দড়ি ছিঁড়ে পন্টুনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুদ্দিন (৩২) নামে এক যাত্রী গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর যাত্রীও আঘাত পেয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার জন্য লঞ্চটি ঘাটে অবস্থান করছিল। অতিরিক্ত বাতাস ও স্রোতের কারণে লঞ্চটি ঘাটে থাকা অন্য লঞ্চের সাথে ধাক্কা খেয়ে দড়ি ছিঁড়ে যায়, যার ফলে পন্টুনে থাকা দুই যাত্রী আহত হন।

ঘটনার পর নৌপুলিশ লঞ্চটিকে আটক করেছে। ভোলা সদর ইলিশা নৌথানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, লঞ্চ সংশ্লিষ্টদের এখনও আটক করা যায়নি। ঘটনা তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT