1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বৈষম্যহীন শ্রমিক সমাজ গড়ার লক্ষে কাজ করব – এস এম জুনায়েদ জিতু, এনসিপির ফরিদপুর শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮০ Time View

শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করা হয়। আমি শ্রমিকদের হয়ে ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করব। কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব পাওয়ার পর আজ রবিবার দুপুরে এই প্রথম তার নিজ জেলা ফরিদপুরে আসার সময় মুন্সিবাজার এলাকায় এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু একথা বলেন। 

জুলাই অভ্যুত্থানে জেলায় শহীদ ও আহতদের বিষয়ে তিনি আরো বলেন, আমি প্রতিটি শহীদ পরিবারের খোজ খবর নিব, তাদের পাশে দাড়াবো। এছাড়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার আহত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এছাড়াও এনসিপি কে শক্তিশালী করতে সকলের সহযোগিতায় তার সংগঠন কাজ করে যাবে।

রবিবার সকালে ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে ফরিদপুর আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এনসিপির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। তার আগে বেশ কিছু গাড়ি বহর ও সমর্থক নিয়ে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা, জোয়ারের মোড়, গেরদা, মুন্সিবাজার এলাকার মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর শাখার ১ নং  যুগ্ন সমন্বয়কারী এস এম জাহিদ, সদস্য এসএম আকাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT