1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

বলিউডে আসছেন টেন্ডুলকার কন্যা সারা!

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫১৪ Time View

ভারতের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার আসছেন অভিনয়ে। পোশাকের ব্র্যান্ডের মডেল হয়ে ২০২১ সালেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন তিনি। শিগগিরই নাকি তিনি বলিউডেও নাম লেখাতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়েছে, খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তার প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক শচীন-কন্যার। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতোমধ্যে। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। তেমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

এমনিতে মা অঞ্জলি টেন্ডুলকারের পথে হেঁটে লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও গ্ল্যামার দুনিয়াতেই নাকি ক্যারিয়ার গড়ার সাধ এই তারকা কন্যারও।অভিনয় দক্ষতায় তিনি অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন, তেমনই বলছে ওই রিপোর্ট।

তবে এই প্রথমবার নয়, সারার অভিনয়ে আসার খবর এরআগেও শোনা গিয়েছিল। তবে তখন রটনা ছিল, শহিদ কাপুরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে শচীন-অঞ্জলির মেয়ের। তবে সে সময়, বাবা শচীনই জানিয়েছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে দিকটাই উপভোগ করছে।

সারা টেন্ডুলকারের বয়স এখন ২৪ বছর। ইনস্টাগ্রামে তিনি সাহসী ও আকর্ষণীয় সব ছবি শেয়ার করেন। যা দেখে বুঁদ হয়ে থাকে অনুসারীরা। ইনস্টায় তাকে ১৯ লাখের বেশি মানুষ ফলো করে। ইতোপূর্বে আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ প্রোটেইট-এর বিজ্ঞাপনে কাজ করেছেন সারা। সুতরাং বিনোদন জগতে তার আগমনের খবরটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তার জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যায় তরুণ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি শচীন বা সারা কেউই।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT