1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৩২ Time View

দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ঢাকাতে তাদের নতুন একটি শাখা চালু করতে যাচ্ছে। রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এটি চালু হবে ঈদের পর থেকে। এটি হবে তাদের পঞ্চম শাখা। স্টার সিনেপ্লেক্সে বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপনণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এটি হবে সিঙ্গেল স্ক্রিনের হল। এখানে আসন সংখ্যা হবে ১৮৬টি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে স্টার সিনেপ্লেক্সের।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, একেএস টাওয়ার ও সনি স্কয়ারে। নির্মাণাধীন রয়েছে বগুড়া, রাজশাহী ও চট্টগ্রামের শাখা। শাখাগুলো আগামী বছরেই চালু করা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT