1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

বকেয়া পাওনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৩১ Time View

বকেয়া পাওনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে ও হাতে থালা নিয়ে বিক্ষোভ করেছেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীরা। এর আগে তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারী–কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখ। বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মো. জহুরুল হক, আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, রফিকউদ্দিন শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শ্রমিক–কর্মচারী ও কর্মকর্তাদের গ্রাইচু্ইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন ও বেতন, বকেয়া সহ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬/৭ বছর আগে অবসর গ্রহণ করলেও বকেয়া পাওনা পাচ্ছি না। বকেয়া পাওনা না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি মোড়ে এসে শেষ হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT