1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অপসারণের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অপসারণের দাবিতে সিভিল সার্জন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে‌ । এ সময় ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গণেশ কুমার আগরওয়ালা ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খান এর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ দাবি করে তারা। এ সময় আন্দোলকারীরা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য কমকর্তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেন । এবং তারা বিগত দিনের এ ব্যাপারে কতটুক কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় শিক্ষার্থীরা জানান বাংলাদেশে সরকারি সেক্টরগুলিতে ‌ দুর্নীতিমুক্ত রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে। পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত ‌ তাদের এই কর্মসূচি চলবে। এ সময় উপস্থিত ছিলেন ‌ অ্যাডভোকেট‌ মেহেরুন নিশা স্বপ্না, আবরার নাদিম ইতু, আশিকুর রহমান, মোঃ সোহেল, আনিসুর রহমান সজল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT