1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরে সুলভ মূল্য দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু 

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল্যে ‘প্রাণিজ পুষ্টির সমাহার’ ‌এ স্লোগানের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই বিক্রির কার্যক্রম পালিত হচ্ছে। শহরের ব্রাহ্ম সমাজ সড়কে উক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে , বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে উক্ত কার্যক্রম পালন করা হয়। আজ বুধবার সকালে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সম্পাদক ফাহিম আহমেদ। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ঢাকার বাইরে ফরিদপুরে প্রথমবার এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে । ঈদের আগের দিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এবং বাজার মূল্য থেকে স্বল্পমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে ।সাধারণ মানুষ যাতে পুষ্টির অভাব থেকে বঞ্চিত না হয় সেজন্য ‌ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ১১ টি ডিম ১০০ টাকায় বিক্রি করা হবে। বাজারে যেখানে ১ লিটার দুধ বিক্রি হচ্ছে ৯০ টাকায় ‌ সেখানে ৬০ টাকায় ‌ এবং যেখানে ৭০০ টাকার উপরে গরুর মাংস বিক্রি হচ্ছে সেখানে এখানে ৬০০ টাকায় মাংস বিক্রি হবে।আমরা চাই লোকজন যাতে এখান থেকে দুধ, ডিম, মাংস ‌সংগ্রহ করতে পারে ‌এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে  সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর আগ পর্যন্ত ‌ এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ‌ বক্তারা জানান। এদিকে ‌ প্রথম দিনে ‌‌ প্রায় শতাধিক ব্যক্তি ‌ উক্ত ‌ দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক ‌ ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত কুমার দেব সহ ‌ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ‌। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT