1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে কোতয়ালী থানার বারোখাদা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক একই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুই ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT