1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

প্রেমিকার হাতে বিষ তুলে দিয়ে পালাল‌ যুবক!

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৫৯ Time View
যশোর জেলা-যুগান্তর

পরিবার প্রেমের সম্পর্ক না মেনে নেওয়ায় একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। জোগাড় করে আগাছানাশক। পরীক্ষা না দিয়ে কীটনাশক নিয়ে স্কুলের পেছনে যায় দুজন। প্রেমিক কীটনাশক তুলে দেয় প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরই পালিয়ে যায় প্রেমিক।

বুধবার সকাল ১০টার দিকে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ প্রেমিকা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মা জানিয়েছেন, তার স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনো পক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি। বুধবার সকাল ১০টায় টগর তার মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায় তারা দুজন একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করবে। সে নিজে কীটনাশক কিনে আনে। টগর তার মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় টগর পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তার মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT