1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রভা ও আলভীর ‘তোমারও বিরহে রহিব বিলীন’ আজ দেখুন এনটিভিতে।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৪১ Time View

এস এম শুভঃ

আজ ৩১ মে, রাত ৯টা ৩০ মিনিটে এন টিভিতে প্রচারিত হবে একক নাটক তোমারও বিরহে রহিব বিলীন।জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, যাহের আলভী, ইফফাত আরা তিথি এবং রোজি সিদ্দিকী। অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটির চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ এবং সম্পাদনায় রমজান আলী।
গল্পে দেখা যাবে,
জিহান ও বেলা সম্পর্ক করে বিয়ে করেছে,সুখে সংসার চলছিলো ওদের গতানুগতিক বাঙালি পরিবারের মতই। জিহান চাকরি নিয়ে ব্যস্ত আর বেলা সংসার নিয়ে ব্যস্ত। বেলা ভাবতো সুন্দর করে সংসার করলেই স্বামী সুখে থাকবে। একটা সময় জিহান মেয়েদের সাজগোজ পছন্দ করত না, ব্ল্যাক কফি পছন্দ করত না, পাউরুটি দিয়ে বানানো কোন নাস্তা পছন্দ করত না। কিন্তু সময়ের সাথে সাথে যে মানুষের মন বদলে যায়,পছন্দ বদলে যায়,সে দিকটাই বেলা খেয়াল করেনি।বেলা দিন দিন সাজগোজ ছেড়ে দিলো।অগোছালো শাড়ি পড়তো, ভাল করে চুল আঁচড়াতো না। এরই মধ্যে জিহানের অফিসে জয়েন করে ইলোরা গোমেজ নামে একটা মেয়ে। সে অস্ট্রেলিয়া থেকে এসেছে, ডিভোর্সি। তো তার মধ্যে অনেক বেশি চাকচিক্য ছিল। সে অনেক বেশি ছিল ঝকঝকে। তার কথায় ছিল অনেক ওপেননেস। মেয়েটা গায়ে পড়ে জিহানের সাথে একটা বন্ধুত্ব করে। তার বাসায় যেতে বলে। সেই বন্ধুত্ব থেকে ওদের মধ্যে একটা ভালোবাসা হয়। সেই ভালোবাসা থেকে ইলোরা আরও এগিয়ে যেতে চাই।
এদিকে জিহান তার অনেস্টনেস থেকে সে তার স্ত্রীর কাছে স্বীকার করে এখন সে অন্য একটা মেয়েকে ভালোবাসে।তাই সে বেলার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই এবং ইলোরা তার সাথে দেখা করতে চাই। তখন বেলা ইলোরাকে বাসায় আসতে বলে।
তারপর একদিন সন্ধ্যায় জিহান ইলোরাকে বাসায় নিয়ে আসে।বেলা সেই দিন তার বাসাটাকে সুন্দর করে সাজায় এবং নিজে পার্লারে গিয়ে সেজে আসে।ইলোরা কে নিয়ে জিহান যখন ঘরে প্রবেশ করে বেলাকে দেখে জিহান আর চোখ ফেরাতে পারে না। অপূর্ব সুন্দর লাগছে আজ বেলাকে। তখন জেহানের মনে একটা দ্বিধা লাগে ও চাকচিক্য দেখে ইলোরার দিকে গিয়েছিল কিন্তু চাকচিক্যে বেলা অনেক বেশি সার্ফ। সর্বশেষে বেলা ইলোরা কে বুঝিয়ে দেয় প্রেম এবং মহের পার্থক্য টা কি। এক সময় ইলোরা ফিরে যায় অস্ট্রেলিয়ায়।এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT