1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

প্রচারে ঝড় তোলা মাহির ট্রাক নৌকার চাপায় পিষ্ট

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ Time View

প্রচারে ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা শারমিন আক্তার মাহিয়া মাহি। শেষ পর্যন্ত জামানত হারালেন নৌকার প্রার্থীর কাছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মানুষের মাঝে আলোড়ন ফেলেছিলেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। তার প্রচারসভাগুলোতে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখে অনেকেই ভেবেছিলেন মাহি না জিতলেও ভালো অংকের ভোট সংগ্রহ করতে পারবেন। কিন্তু সেটি হয়নি।

মাহি সাকুল্যে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। তার প্রতীক ছিল ট্রাক। তবে পরাজিত হলেও মাহি কোনো অভিযোগ করেননি ভোট নিয়ে। ভোটের পরের দিন মাহি তানোরের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা করে কথা বলেছেন। হতাশ হতে না করেছেন ভক্ত-অনুসারীদের। আগামীর জন্য অপেক্ষা করতে বলেছেন।

জানা গেছে, রাজশাহী-১ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন সর্বোচ্চ এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪০ হাজার ২১৮ ভোট। এ আসনের ১৫৮টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা গেছে, মাহিয়া মাহি এই আসন থেকে মোট ভোটের মধ্যে মাত্র ৯ হাজার ৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT