1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা: বিজয়নগরে প্রাথমিকে অনিয়ম: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক মারধর ও অবরুদ্ধ নলছিটিতে একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট জুলাই গণঅভ্যুত্থান সৃতি জাদুঘরের শুভ উদ্বোধন আজ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনার পারদ চরমে! শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে নিলামের উদ্যোগ বেবিচকের! কোন উপায়ে মোবাইলের পর্নোগ্রাফি বন্ধের কার্যকর উপায় হতে পারে? ফেনীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু! গানার্সদের লোভনীয় প্রস্তাবের গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে যোগ দিচ্ছেন ভিনিসিউস পাকিস্তানের থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪

পদ্মায় বাসডুবি: দুটি তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

একটি কমিটির নেতৃত্বে রয়েছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, আর অন্যটির নেতৃত্বে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রায় ৪০–৫০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ফেরিতে ওঠার সময় বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ৬ ঘণ্টা পর বাস উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পাওয়া গেছে—যাদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। অনেকজন এখনও নিখোঁজ। বাসডুবির সময় ৭ জন সাঁতরে বাঁচতে সক্ষম হয়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ সারা রাত চলবে এবং ভোরের আলো ফুটলে তা আরও ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT