1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ের পর আজ (শনিবার, ২৮ মার্চ) নতুন নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। এতে ভরিতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ভরিতে কয়েক হাজার টাকা কমানো হয়েছিল। ফলে চলতি মাসে একাধিকবার স্বর্ণের দামে পরিবর্তন দেখা গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতির কারণে এ ধরনের পরিবর্তন হচ্ছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরি প্রতি ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণ ও রুপার দাম বহুবার সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতা নির্দেশ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT