1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাটাজোর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন তার স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০), মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং আরেক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT