1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার মা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৭৮ Time View

রাজশাহী থেকে ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার হয়েছেন নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ।

নাজমা আক্তার রাজশাহী শহরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনির নুর মোহাম্মদ সরদারের (৫০) স্ত্রী।

পুলিশ সূত্র ও ভুক্তভোগী নাজমা বেগম জানান, বড় ছেলে শাহিনুর রহমান বেকার থাকায় চাকরির সন্ধান করছিলেন। হঠাৎ একটি চাকরির লোভনীয় অফার পান লক্ষ্মীপুরের রায়পুর থেকে। সেই সূত্র ধরে নাজমা ও মেয়ে নাজমুন নাহার সুমিকে নিয়ে শনিবার রাজশাহী থেকে বাসযোগে বিকালে রায়পুরে আসেন।

চাকরিদাতা প্রতারক চক্র তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী রায়পুর আসার পর পরই শাহিনুর রহমানকে আহত করে তার মাকে অপহরণ করে। একপর্যায়ে তার মাকে জীবিত ফেরত পেতে হলে বিকাশে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

পরে নিরুপায় হয়ে একপর্যায়ে ছেলে শাহিনুর রহমান ও মেয়ে নাজমুন নাহার সুমি তাদের মায়ের বিকাশে ৪০ হাজার টাকা পাঠান এবং পিনকোড জানিয়ে দেন প্রতারকদের। বাকি টাকা পাঠাতে চাপ দেয় চক্রটি। কিন্তু বাকি টাকা পাঠাতে অপারগতা প্রকাশ করে এবং রাত ৯টায় রায়পুর থানায় তাৎক্ষণিক সাধারণ ডায়েরি করেন।

পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রতারক চক্র নাজমার ৭০ হাজার টাকার স্বর্ণালংকারসহ মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যায়। তখন নাজমা বেগম স্থানীয় এক পরিবারের সাহায্য চান।

তখন পুলিশ পশ্চিম মাছিমপুর গ্রামের আজিজ উল্যা পাটোয়ারী বাড়ির আবদুল মান্নান পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন ওরফে দেলোয়ার হুজুরের ঘর থেকে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লিখিত অভিযোগ পেয়েই রাজশাহী থেকে রায়পুরে আসা ভিকটিমকে প্রতারক চক্র থেকে উদ্ধার করি। সঙ্গবদ্ধ-প্রতারক চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT