1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

চাকরি হারালেন সেই প্রধান শিক্ষিকা 

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৬৩ Time View

চাকরি হারালেন সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা জেসমিন সুলতানা।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর অক্ষমতা অবসরজনিত ছুটি নিয়ে তিনি সপরিবারে আমেরিকায় চলে যান। এরপর থেকে স্কুলের সঙ্গে সৈয়দা জেসমিন সুলতানার কোনো যোগাযোগ ছিল না।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। এরপর গঠন করা হয় তদন্ত কমিটি। দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতা পেয়ে অবশেষে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেন সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাসিমা বেগম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খান জানান, দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে চাকরিচ্যুত ও পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম  বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT