1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩০ Time View
‘ক্রাইম পেট্রোল’-এর প্রচারণামূলক পোস্টারে বলিউড অভিনেতা অজয় দেবগন।
অপরাধবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা অজয় দেবগনকে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

জনপ্রিয় অপরাধ বিষয়ক অণুসন্ধানী অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে যুক্ত হলেন বলিউড তারকা অজয় দেবগন। নিজের গভীর কণ্ঠ ও দৃঢ় উপস্থিতিতে এবার দেশের আলোচিত ও চাঞ্চল্যকর অপরাধের পেছনের সত্য তুলে ধরবেন তিনি।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিনের পথচলায় ‘ক্রাইম পেট্রোল’ কেবল অপরাধের চিত্রই সামনে আনেনি, বরং সাধারণ মানুষকে সচেতন করতেও বড় ভূমিকা রেখেছে। অজয় দেবগনও এই জনপ্রিয় আয়োজনের সঙ্গে যুক্ত হওয়াকে কেবল একটি কাজ নয়, বরং দায়িত্ব হিসেবেই দেখছেন।

সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানটির একটি প্রচারণামূলক ভিডিওতে অজয় দেবগন দর্শকদের আতঙ্কিত না হয়ে চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে পরিচিত বা বিশ্বাসযোগ্য মানুষের বিষয়ে সচেতন থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক থাকুন—আমি আপনাদের সঙ্গে থাকব।”

নতুন সিজন নিয়ে অজয় দেবগন জানান, এবার এমন কিছু বাস্তব ঘটনা পর্দায় আনা হবে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তবে এসব ঘটনা তুলে ধরার মূল উদ্দেশ্য দর্শকদের মনে ভয় ছড়ানো নয়; বরং কঠিন পরিস্থিতিতে কীভাবে সাবধানে থাকতে হয় এবং কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা মানুষকে শেখানো।

‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’ শিরোনামের এই নতুন অধ্যায়টি আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ (SonyLIV)-এ এটি সম্প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT