1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন’: জেনারেল হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ! ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন মার্কিন আদালত! ক্যাশলেস বাংলাদেশ গঠনে ‘বাংলা কিউআর’ প্রসারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক লিবিয়া থেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে গ্রিসে পাড়ি, উদ্ধার ২০২ অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশি খাবার নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, কনে ও বরপক্ষের ১০ জন আহত সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু সারাদেশে বোমা হামলার শঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ কিশোরী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার! মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা:

কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতাল-এর পাশের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT