1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ঐশ্বরিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন শায়শা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ Time View

কয়েক বছর আগে কঙ্গনা রানাউতের বিতর্কিত শো ‘লকআপ’-এর দৌলতে প্রচারের আলোয় চলে আসেন রূপান্তরকামী পোশাকশিল্পী শায়শা শিন্ডে। কয়েক বছর আগে স্বপ্নীল থেকে পরিবর্তন করে তিনি নিজের নাম রাখেন শায়শা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান স্বপ্নীল থেকে শায়শায় রূপান্তরণের কাহিনি। সেই সঙ্গে তার এই সিদ্ধান্ত নিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার কন্যা আরাধ্যা বচ্চন কী বলেছেন, সে কথাও খোলসা করেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী টিসকা চোপড়ার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন শায়শা। তিনি জানান, শুরুতে তার সিদ্ধান্তের কথা নিকট বন্ধুরা ছাড়া আর কেউ জানতেন না। এমতাবস্থায় ঐশ্বরিয়া পোশাক পরিকল্পনার জন্য শায়শার সঙ্গে দেখা করেন। শায়শা জানান, ঐশ্বরিয়া নাকি তার ম্যানেজারকে বলেছিলেন যে, তিনি শায়শার সঙ্গে দেখা করবেন। সেখানে যেন ‘স্বপ্নীল’ পরিচয় না থাকে।

শায়শা অবশ্য ঐশ্বরিয়ার ম্যানেজারকে বলেছিলেন যে, বিষয়টি নিয়ে তার কোনো আপত্তি নেই। কারণ অনেকের কাছেই তার নতুন পরিচয় অজানা থাকতেই পারে। এরই সঙ্গে শায়শা জানান, ঐশ্বরিয়া তাকে নাকি দেখামাত্রই ‘শায়শা’ নামেই সম্বোধন করেন। ঐশ্বর্যর সঙ্গে দেখা করতে গিয়ে আরাধ্যার সঙ্গেও দেখা হয় শায়শার। শায়শা বলেন, ওর মেয়ে আসার পর আমাকে আরাধ্যার সঙ্গে উনি শায়শা নামেই পরিচয় করিয়ে দেন।

২০২১ সালের জানুয়ারি মাসে স্বপ্নীল থেকে নারী হন রূপান্তরকামী শায়শা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT