1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

আম্বানির ছেলের বিয়েতে কত টাকা পেলেন শাহরুখ খান?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫৬৫ Time View

পুরো বলিউডকে ভারতের গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। উদ্দেশ্য, তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে। বলিউডের নামিদামি তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। নেচে-গেয়ে মাত করেছেন অতিথিদের।

আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। সেই স্কুল জীবন থেকে তারা বন্ধু। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই অনুষ্ঠিত হলো প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১-৩ মার্চ পর্যন্ত চলে এই অনুষ্ঠানে। এতে ধারাবাহিকভাবে যোগ দেন বলিউডের তারকারা।

যেখানে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে সালমান, আমির, সাইফ আলি খানরাও। এই অনুষ্ঠানেই একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা যায় তিন খানকে। নাচে গানে মেতে ওঠেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানির ছেলের বিয়েতে পারফর্মের জন্য পারিশ্রমিকও পেয়েছেন তারা। কিন্তু সেই পারিশ্রমিকের পরিমাণ কত?

সাধারণতেএকটি বিয়ের জন্য নাকি ৩ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন শাহরুখ। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন বলিউড বাদশাহ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন এই অভিনেতা।

২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামি ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনেও নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পেয়েছেন কিং খান। এর পর আলিয়া ভাট পেয়েছেন দেড় কোটি। তবে সালমান-আমিরদের পারিশ্রমিকের সংখ্যাটা জানা যায়নি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT