1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ভয়াবহ বন্যায় নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ Time View
নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার তোড়ে জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য
নেপালের ভোটেকোশি নদীতে হঠাৎ বন্যায় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ছবি: সংগৃহীত/কাঠমান্ডু পোস্ট

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক ও ভয়াবহ বন্যার কারণে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সম্প্রতি কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে হঠাৎ বন্যা দেখা দিলে নদীসংলগ্ন একাধিক হাইড্রোপাওয়ার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয় এবং উৎপাদন বন্ধ হয়ে যায়। সাধারণত বর্ষা মৌসুমে নদীতে পানির প্রবাহ বৃদ্ধির ফলে নেপালের কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, যা থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ দেশটি প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে। বাংলাদেশে ভারতীয় গ্রিড ব্যবহার করে যে দুটি প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানি করা হতো—২২.১ মেগাওয়াট ক্ষমতার চিলমি হাইড্রোপাওয়ার এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলি হাইড্রোপাওয়ার—দুইটি কেন্দ্রই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশে সরবরাহও থমকে গেছে।

নেপালের সামগ্রিক বিদ্যুৎ রপ্তানি ক্ষমতাও এর ফলে আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প কোনো সচল জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো সম্ভব কি না, সে বিষয়ে ভারত সরকারের কাছে অনুমতি চেয়েছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ)। তবে মূল দুটি কেন্দ্র পুনরায় চালু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের এ সংকট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

(সূত্র: কাঠমান্ডু পোস্ট)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT