1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

 

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ সোমবার ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব নিয়ে এবং আগামী দিনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে অর্থ রিপোর্ট পাঠ করেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শেখ মনির হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক মোঃ শাহজাহান, আ ত ম আমির আলী টুকু, পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, জাহিদ রিপন, রেশাদুল হাকিম, নাজিম বাকাউল হারুন আনসারী রুদ্র, ওয়ালী নেওয়াজ বাবু , আনোয়ার জাহিদ, তরিকুল ইসলাম হিমেল, আবিদুর রহমান নিপু, সেলিম মোল্লা, এস এম মনিরুজ্জামান , শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রীতিভোজে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও ফরিদপুর প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম তালুকদার ‌ পি এ এ , পুলিশ সুপার, মোহাম্মদ শাহ জাহান সহ ফরিদপুর শহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন , এবং এনজিও ‌ সংগঠনের ‌ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT