1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক তৎপরতা, পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল মুন্সীগঞ্জ হাসপাতালে টিকা সংকটের অভিযোগে ৩ কর্মকর্তা বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দ্বন্দ্ব মিটে বাস চলাচল স্বাভাবিক দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বেশি কঠিন: মন্ত্রী এ্যানি নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, বিশেষ করে জাতীয় সংসদ ভবনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

গত ২৩ এপ্রিল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো এক জরুরি নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়। এতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের কিছু সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকতে পারে—এমন তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া গেছে। সম্প্রতি গ্রেফতার হওয়া ওই সংগঠনের এক সদস্য এবং একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের মধ্যে নিয়মিত যোগাযোগের বিষয়টিও নজরে এসেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, পরিকল্পিত হামলার লক্ষ্যবস্তু হতে পারে সংসদ ভবন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। হামলায় বিস্ফোরক, দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT