1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুর জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫১০ Time View

ফরিদপুর জেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিল আজ সোমবার শহরের মইজুদ্দিন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। অন‍্যান‍্যের বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ৷

সভায় বক্তারা সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চান। তারা নবনির্বাচিত ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামীতে নূতন কমিটির মাধ্যমে বতর্মান সরকারের পতন ঘটিয়ে গনতান্ত্রিক সরকার গঠনের আশাবাদ ব‍্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT