1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত ফরিদপুরে একদিনে ৩৬ নতুন সন্দেহভাজন হাম রোগী ভর্তি, নেই কোনো মৃত্যু আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯

ফরিদপুর জেলা এসএমই বিতরণ মনিটরিং কমিটির সাথে বিসিক এর তিন বছর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৯১ Time View

অদ্য ০৬ জুলাই, ২০২৩ তারিখে ফরিদপুর জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির ৩৬তম সভা জেলাপ্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

সভায় ৩৮ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনাব হ র ম রফিকউল্লাহ উপ মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় ফরিদপুরের সঞ্চালনায়  সভায় জনাব দেওয়ান আবদুল কাদের জিলানী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব মো: সিদ্দিকুর রহমান, পরিচালক, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ, সহসভাপতি, নাসিবসহ ফরিদপুরে কর্মরত ৩৮টি ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন ও সভা পরিচালনায় সহযোগিতা করেন   জনাব মোঃ মাইনুল হাসান, শিল্পনগরী কর্মকর্তা বিসিক শিল্পনগরী ফরিদপুর। সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বিসিক জেলা কার্যালয়, ফরিদপুরের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে, সারা দেশের তুলনায় ফরিদপুরে ঋণ বিতরণের হার অনেক ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT