1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

প্রতিপক্ষের হামলায় আহত ১

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৩ Time View

ফরিদপুরের চরভদ্রাসনের ঝাওকান্দা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। বর্তমানে সে দোহার উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবুল ওই এলাকার আজিমের ছেলে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ঝাওকান্দা ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের একটি দল আবুলকে দেখে ডাকাত বলে চিৎকার দেয়। এ সময় আবুল দৌড়ানোর চেষ্টা করলে তারা আবুলের ওপর হামলা করে। এ সময় আবুলের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে তাকে তার স্বজনরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT