1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ পরশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি। তারেক এবং খালেদা জিয়ার নির্দেশেই যে অগ্নিসন্ত্রাস চালানো হয় তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং তাদের ধৃত নেতা-কর্মীদের স্বীকারোক্তি থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে।

শনিবার বিকালে পল্লবীর ইসলামিয়া স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, ন্যাক্কারজনক ঘটনার সময়ে অগ্নিদগ্ধ ও আপনজন হারা স্বজনদের ব্যথা এখনো মানুষের মনে দাউদাউ করে জ্বলে। বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু  ঘৃণাই রয়েছে; মানুষ তাদের বিশ্বাস করে না। তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে। কারণ তারা জানে যে, এই অপরাধী বিএনপিকে মানুষে কোনোদিনও ভোট দেবে না। সে অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।

পরশ বলেন, ন্যাক্কারজনক ঘটনার সময়ে অগ্নিদগ্ধ ও আপনজন হারা স্বজনদের ব্যথা এখনো মানুষের মনে দাউদাউ করে জ্বলে। বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু  ঘৃণাই রয়েছে; মানুষ তাদের বিশ্বাস করে না। তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে। কারণ তারা জানে যে, এই অপরাধী বিএনপিকে মানুষে কোনোদিনও ভোট দেবে না। সে অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,  প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT