1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ফরিদপুরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ কানাইপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আবার পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা হবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়র জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আরও বলা হয়, প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বলা হয়েছিল, চলতি মাসের ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে তা পিছিয়ে আগামী ১ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT