1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের রেলি ‌ও সমাবেশ ‌অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রমজানের পবিত্রতা রক্ষার্থে ‌, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ‌ সিন্ডিকেটের বিরুদ্ধে, দিনের বেলা হোটেল পানাহার বন্ধ রাখা, অশ্লীল বেহায়াপনা বর্জনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‌ বিকেল পাঁচটায় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি ‌ মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে রমজানের পবিত্রতা রক্ষার্থে ‌, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ‌ সিন্ডিকেটের বিরুদ্ধে, দিনের বেলা হোটেল পানাহার বন্ধ রাখা, অশ্লীল বেহায়াপনা বর্জনের দাবিতে
উক্ত কর্মসুচী পালিত হয় ‌।
এ উপলক্ষে ‌ একটি র‍্যালি জনতা ব্যাংকের মোড় থেকে প্রেসক্লাবে আসে ‌ এবং র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর
জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, শহর শাখার
সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন ” আসন্ন পবিত্র মাহে রমজানে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে,
৯৫ % মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে রমজানে দিনের বেলা সকল হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। বিশ্বের সকল দেশে রমজান এলে দ্রব্যমূলের দাম কমানো হয়। কিন্তু এদেশে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে এসে দাঁড়ায়। বাংলাদেশে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে রমজানের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম রমজানে কমাতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে।রমজানের সকল মুসলমান আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের কে শুদ্ধ করব। রাস্তাঘাটে সকল অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করতে হবে। তারাবির নামাজের সময় সকল ধরনের গান বাজনা বন্ধ রাখতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT